বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ খেলতে জ্যোতিদের সামনে যে সমীকরণ

পাকিস্তানে চলছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। আর সেখানে এক অদ্ভুত সমীকরণের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ স্কটল্যান্ডকে হারালেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নারী বিশ্বকাপের টিকিট। তবে হঠাৎ বদলে যাওয়া পয়েন্ট টেবিলে এই লড়াইয়েও জমেছে বাড়তি উত্তেজনা।

জ্যোতি-রিতুদের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইটা কঠিন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলটির বিপক্ষে সিরিজ হেরে বিশ্বকাপের মূল মঞ্চে সরাসরি ওঠা হয়নি বাংলাদেশের। তবে ভাগ্যের এক অদ্ভুত খেলায় এবার বাছাইপর্বেই সেই উইন্ডিজকেই পেয়ে গেছে টাইগ্রেসরা।

কিন্তু হাওয়া বদলের বড় কাজটা করে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর, পাকিস্তানের মেয়েদের কাছেও পরাজিত হয়েছে ক্যারিবিয়ানরা। লো-স্কোরিং এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন সিদরা আমিন আর ফাতিমা সানা। তাদের পারফরম্যান্সে পাকিস্তান জিতেছে ৬৫ রানে।

ফলে বিশ্বকাপের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে বাংলাদেশের সামনে। আজ স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে ৮ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে জ্যোতির দল। তখন বাকি থাকবে দুই ম্যাচ — পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখান থেকে মাত্র ১ জয় পেলেই নিশ্চিত হবে বিশ্বকাপ।

তবে যদি আজ স্কটল্যান্ডের কাছে হেরে বসে বাংলাদেশ, তখন পরের দুই ম্যাচে জয় ছাড়া কোনো উপায় থাকবে না। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডের পারফরম্যান্সের দিকেও।

বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ:

. স্কটল্যান্ডকে হারালে — পরের দুই ম্যাচে ১ জয়েই হবে।
. স্কটল্যান্ডের কাছে হারলে — দুই ম্যাচেই জিততে হবে, সঙ্গে স্কটল্যান্ডের হার কামনা করতে হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার হবে আইসিসির ওয়েবসাইটে।

টাইগ্রেসদের স্বপ্নপূরণের এই লড়াইয়ে আজকের ম্যাচই হতে পারে টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দেওয়া দিন।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের