বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

সাবিনাদের দলে মার্কিন গোলরক্ষক

বাংলাদেশি চার ফুটবলারকে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে পারো এফসি। ভুটানের ক্লাবটিতে বাড়তি রসদ যোগ করেছেন টেইলর স্পিলার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের প্রতিযোগিতা এনসিএএর অন্যতম সেরা এ গোলরক্ষককে সতীর্থ হিসেবে পাচ্ছেন চার বাংলাদেশি ফুটবলার।

অভিজ্ঞ ফরোয়ার্ড সাবিনা খাতুন, গত সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা এবং দুই মিডফিল্ডার মাতসুশিমা সুমাইয়া ও মনিকা চাকমাকে সম্প্রতি বরণ করেছেন পারো এফসির কর্মকর্তারা। বাংলাদেশি চার ফুটবলারের পর টেইলর স্পিলারকে উড়িয়ে আনা হয়েছে।

মার্কিন এ ফুটবলারকে বরণের ছবি পোস্ট করে ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘পারো এফসি নারী দল তাদের নতুন গোলরক্ষক হিসেবে টেইলর স্পিলারকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত! টেইলর পারো এফসি নারী দলে অভিজ্ঞতার ভান্ডার নিয়ে এসেছেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এনসিএএ ডিভিশনের নিয়মিত আলো ছড়াচ্ছেন। এ ফুটবলারের অভিজ্ঞতা, দক্ষতা এবং গোলের সামনে অনন্য রেকর্ড রয়েছে! টেইলর এ মৌসুমে পারো এফসি নারী দলের জন্য বড় প্রভাব ফেলতে প্রস্তুত!’

২০২২ সালে ভুটান জাতীয় নারী লিগের চ্যাম্পিয়ন পারো এফসি এবার মুকুট পুনরুদ্ধারের জন্য ঝাঁপাবে। তার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের চার গুরুত্বপূর্ণ সদস্য এবং মার্কিন গোলরক্ষক টেইলর স্পিলারকে উড়িয়ে আনা।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের