বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

ঘরের মাঠে পয়েন্ট খোয়াল বার্সেলোনা

এ ম্যাচে জিতে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থাকার সুযোগ ছিল।

তবে শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে পা হড়কাল বার্সেলোনা। ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কাতালানদের।

অলিম্পিক স্টেডিয়ামে এদিন বল আধিপত্যে যোজন যোজন এগিয়ে থাকলেও কাজের কাজ করতে পারেনি বার্সা।

৭৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখা স্বাগতিকরা ১৩টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ৬টির মধ্যে ২টি লক্ষ্যে থাকে বেতিসের। ষষ্ঠ মিনিটে ফেরান তোরেসের থেকে বল নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন একাদশে ফেরা গাভি।

তবে সফরকারীরা এই তরুণ মিডফিল্ডারের শৈশবের ক্লাব হওয়া বিধায় গোল উদযাপন করেননি তিনি। ১৭তম মিনিটে লো সোলসোর কর্নারকে হেডে গোলে পরিণত করেন নাতান। চলতি আসরে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এটিই প্রথম গোল। এরপর একেরপর এক চাপ প্রয়োগ করেও সফল হয়নি কাতালুনিয়ান ক্লাবটি। সবগুলো আক্রমণ বেতিসের রক্ষণে গিয়ে মিলিয়ে যাচ্ছিল। একে একে ব্যর্থ হন রবার্ট লেভানদোভস্কি, লামিন ইয়ামালরা।

বিরতির পরও দেখা যায় একই দৃশ্য। ম্যাচের ৬২তম মিনিটে গাভির আরেকটি গতিময় শট পোস্ট ঘেঁষে বেড়িয়ে যায় মার্ক বাত্রার পায়ে লেগে। যোগ করা সময়েও আরেকটি দারুণ সুযোগ হাতছাড়া হয় বার্সার। রাফিনহার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন লেভা ও ফের্মিন লোপেস। এদিনের ড্রয়ে ৩০ ম্যাচে ২১ জয়, ৪ ড্র ও ৫ হারে ৬৭ পয়েন্ট নিয়ে সবার উপরেই থাকল বার্সেলোনা।

রাতের আগের ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে হারের লজ্জায় পড়ে রিয়াল মাদ্রিদ। সেই সুযোগকে কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলের দূরত্বটা আরেকটু বাড়িয়ে রাখতে পারল না হান্সি ফ্লিকে ছেলেরা। বার্সার সমপরিমাণ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অল হোয়াইটরা।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের