বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

জোকোভিচকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন মেসির ছেলে

নোভাক জোকোভিচকে বিশ্বের সর্বকালের সেরা টেনিস তারকা বললে খুব বেশি ভুল বলা হবে না।

অনেকের কাছে বিশ্বে তার চেয়ে বড় টেনিস তারকা হয় না। তবে সেই তালিকায় নেই লিওনেল মেসির ছেলে। এমনকি জোকোভিচকে ১০-এ ১০ পাওয়ার জন্য আরও ভালো খেলার পরামর্শ দিলেন লিওনেল মেসির ছেলে! সম্প্রতি মায়ামি ওপেনের সেমিফাইনালে মেসির পরিবার উপস্থিত ছিলেন, সেখানেই ঘটেছে এই মজার মুহূর্ত।

শুক্রবার মায়ামি ওপেনের সেমিফাইনালে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে টেনিস দেখতে গিয়েছিলেন লিওনেল মেসি। কোর্টে ছিলেন কিংবদন্তি সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ, যিনি পুরুষদের একক টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সেদিন দারুণ ফর্মে থাকা জোকোভিচ ৬-২, ৬-৩ সেটে গ্রিগর দিমিত্রোভকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিলেন।

ম্যাচ শেষে জোকোভিচের সঙ্গে দেখা করতে মেসি ও তার পরিবার পৌঁছে যান লকার রুমে। সেখানে উপহার বিনিময় হয়, কথাও বলেন দুজন। তবে সবচেয়ে চমকপ্রদ মুহূর্তটি আসে মেসির ছেলেদের একজনের কাছ থেকে।

জোকোভিচ নিজেই এই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, ‘মেসি তার পরিবার নিয়ে লকার রুমে এসেছিলেন, কিছুক্ষণ কথা হলো, উপহারও বিনিময় করলাম। এটা আমার জন্য বিশাল সম্মানের। মেসি শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়াবিশ্বে বিশাল প্রভাব রেখেছে গত ২০ বছরে। তার সামনে খেলতে পারা সত্যিই আনন্দের।’

এরপর মজার মুহূর্তের কথা তুলে ধরে বলেন, ‘মেসির ছেলেদের একজন আমাকে ৮-১০ রেটিং দিয়েছে! কিন্তু সিরিয়াস মুখে বলেছে, ‘পরের ম্যাচে অবশ্যই ১০-এ ১০ হতে হবে!’ বুঝতেই পারছেন, মেসির পরিবারের দিক থেকে আমার ওপর ভালোই চাপ ছিল!’

তবে মেসির ছেলের প্রত্যাশা পূরণ করতে পারেননি জোকোভিচ। ফাইনালে ১৭ বছর বয়সী জাকুব মেনসিকের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ৭-৬, ৭-৬ সেটে হেরে যান তিনি। ফলে ফেদেরারকে পেছনে ফেলে সবচেয়ে বয়স্ক মাস্টার্স চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারান এই সার্বিয়ান তারকা।

এদিকে পরের দিনই মাঠে ফিরেছিলেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইনজুরি কাটিয়ে বদলি হিসেবে নেমে মাত্র দুই মিনিটের মধ্যে দুর্দান্ত এক গোল করেন তিনি। আর উদযাপন? সেটাও বিশেষ ছিল—টেনিসের ফোরহ্যান্ড স্ট্রোকের ভঙ্গিতে জয় উৎসর্গ করলেন জোকোভিচকে!

আগামী ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামবে ইন্টার মায়ামি, যেখানে শুরুর একাদশেই দেখা যেতে পারে মেসিকে। তবে তার ছেলে কি এবার কোনো ফুটবলারকে ‘১০-এ ১০’ হতে বলবে? সেটাই দেখার অপেক্ষা!

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের