মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বড়দের হারের প্রতিশোধ নিলেন ছোটরা

দিনটা বাংলাদেশের শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানে হার দিয়ে। সেই হারের ক্ষতে কিছুটা স্বান্ত্বনার প্রলেপ বুলে দিলেন বাংলাদেশের জুনিয়র মেয়েরা।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার সিক্সের দ্বিতীয় ও শেষ ম্যাচটি তাই ছিল অনেকটা আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে ক্যারিবীয়দের ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

কুয়ালালামপুরে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজেকে স্রেফ ৫৪ রানে গুটিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৮.৫ ওভারে। একই দিন তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারে মেয়েদের বড় দল।

জুনিয়র মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের টুর্নামেন্ট শেষ হলো ৫ ম্যাচে ৩ জয়ে। গ্রুপ পর্বে নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়েছিল দলটি।

টসে জিতে বল নেওয়া বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন মূলত বোলাররা। নিশিতা আক্তার ৩ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট, আনিসা আক্তার ১৩ রানে নেন ২টি। ওয়েস্ট ইন্ডিজেরও সর্বোচ্চ ১৬ রান করেন অমৃতা রামতাহাল।

আগের ম্যাচগুলোয় ভালো করতে না পারলেও ৫৫ রানের সহজ লক্ষ্য পেয়ে জ্বলে ওঠেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ১৪ রানে অপরাজিত ছিলেন ছোঁয়া, ২৫ রানে জুয়াইরিয়া।

এই সম্পর্কিত আরো

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী