বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

বাংলাদেশের বোলিং তোপে দেড়শর আগেই গুটিয়ে গেল পাকিস্তান

সাবধানী শুরুর পরও বড় স্কোর করতে পারল না পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০.৪ ওভারে ১১৪ রানেই গুটিয়ে গেছে শাহিন শাহ আফ্রিদির দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে।

মূলত নাহিদ রানার বোলিং তোপেই মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেষার। তার সঙ্গে হাত মিলিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, নিয়েছেন ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।

এই সম্পর্কিত আরো