মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

রংপুর রাইডার্সকে রাজশাহী ‘আহো ভাতিজা আহো’

বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী বাকযুদ্ধে জড়িয়েছে। পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী, অন্যদিকে দুর্দান্ত এক বিপিএল মৌসুম কাটাচ্ছে রংপুর রাইডার্স। আজকে তারা রংপুরকে ২৪ রানে পরাজিত করেছে। ৮ ম্যাচে একটিও হারেনি রংপুর, কিন্তু এদিন রাজশাহীর বিপক্ষে তাদের প্রথম হার হলো।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। এতে রাজশাহী আসরের চতুর্থ জয় পেয়েছে, আর রংপুরের প্রথম হার ঘটে।

এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় রংপুর-রাজশাহীর বাকযুদ্ধ। রাজশাহী তাদের ফেসবুক পোস্টে রংপুরের উদ্দেশ্যে লিখেছে, ‘রং মুছে গেছে দেয়ালের। দুর্বার যখন ফর্মে, প্রতিপক্ষ তখন অন্ধকারে!’ সেই সঙ্গে পোস্টারে রায়ান বার্লের ছবি যুক্ত করে পোস্টারে লিখেছে ‘আহো ভাতিজা আহো’।

এদিকে, রংপুর তাদের জবাবে রাজশাহীর পোষ্টে আরও একধাপ এগিয়ে গিয়ে লিখেছে, ‘ঘিরে লিয়েছে মামুর ব্যাটারা-পচা শামুকে কেটেছে পা! ‘ভয়ঙ্কর’ হয়ে ফিরবে জয়ের লড়াই, ইনশাআল্লাহ।’

দুই ফ্র্যাঞ্চাইজির পোস্টই ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে সামাজিক মাধ্যম ফেসবুকে। নেটিজেনরা রংপুর-রাজশাহীর পোস্ট নিয়ে কৌতুকে মেতেছেন। এবারের বিপিএল আসর ইতোমধ্যে মাঠ ও বাইরের নানা বিতর্কে জর্জরিত। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার বাইরে বাড়তি উন্মাদনা জোগাচ্ছে দলগুলোর এসব কথার লড়াই!

এই সম্পর্কিত আরো

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী