শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ
advertisement
খেলাধুলা

সেমিফাইনাল খেলতে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

সুপার এইটের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের পথ জটিল করেছে নিউজিল্যান্ড। তবে কিউইদের ভাগ্য এখনও নিজেদের হাতে নেই—সবকিছু নির্ভর করছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ওপর। পাকিস্তানের জন্য সমীকরণ পরিষ্কার: জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমি নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে এক জয়, এক হার ও একটি পরিত্যক্ত ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ৩। পাকিস্তান এখনও পয়েন্টশূন্য, তবে শেষ ম্যাচ জিতলে তাদেরও হবে ৩ পয়েন্ট। তখন হিসাব গড়াবে নেট রানরেটে।

বর্তমানে নিউজিল্যান্ডের নেট রানরেট +১.৩৯০, পাকিস্তানের -০.৪৬১। তাই সেমিতে উঠতে হলে পাকিস্তানকে বড় ব্যবধান গড়তেই হবে। আগে ব্যাট করে জিতলে অন্তত ৬৪ রানে জিততে হবে। আর লক্ষ্য তাড়া করলে ১৩.১ ওভারের মধ্যেই জয় নিশ্চিত করতে হবে।

এর চেয়ে কম ব্যবধানে জিতলে কিংবা হেরে গেলে বিদায় নিশ্চিত পাকিস্তানের। সেক্ষেত্রে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড। আর যদি বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হবে না। বর্তমানে নিউজিল্যান্ডের পয়েন্ট ৩, পাকিস্তানের ১। ম্যাচ ভেসে গেলে পাকিস্তান পাবে ১ পয়েন্ট। তাতে সব মিলিয়ে ২ পয়েন্ট নিয়েও নিউজিল্যান্ডের পেছনে পড়ে ধরতে হবে দেশের বিমান। সুতরাং পাকিস্তানের জন্য সেমিফাইনালে যাওয়ার পথ একটা খোলা একটাই, জয়ের কোনো বিকল্প নেই।

এই সম্পর্কিত আরো

অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান

সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ