শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে বিজিবি–র‍্যাব যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার সিলেট জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ কোম্পানীগঞ্জের শফিকুল ইসলাম আহমদিয়া দাখিলের দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সুপারি করিডর মোকামপুঞ্জি, সীমান্তে রক্তাক্ত বাংলাদেশি সিসিক নির্বাচনে মেয়র পদে জনমত জরিপে এগিয়ে অ্যাডভোকেট জামান খালও রক্ষা পাচ্ছে না - গোলাপগঞ্জে আ.লীগ নেতা হেলালের দাপটে উজাড় হচ্ছে ফসলি জমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ‘বোমা মেরে উড়িয়ে’ দেওয়ার হুমকি মালয়েশিয়ায় সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়া শহরকে যানজটমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: এমপি শওকতুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল থেকে বালতি ভর্তি কনডম উদ্ধার
advertisement
খেলাধুলা

সেমির জন্য পাকিস্তানের সামনে যে সমীকরণ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ইংল্যান্ড নিজেদের নাম লিখেছে সেমিফাইনালে। ইংলিশদের কাছে হার মানায় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটা বড় এক ধাক্কাই খেয়েছে। যে কারণে বৈশ্বিক এ টুর্নামেন্টের সুপার এইটে কঠিন সমীকরণের সামনেই দাঁড়িয়ে সালমান আগার দল। তবে এটা ঠিক তাদের শেষ চারে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।

সুপার এইটে আরেকটি ম্যাচ বাকি পাকিস্তানের। পাল্লেকেলেতে আগামী শনিবার তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুদল। সুপার এইটে ‘গ্রুপ ২’-এ এটাই শেষ ম্যাচ। সেমিফাইনালের টিকিট কাটতে হলে এ ম্যাচ জেতার কোনো বিকল্প নেই পাকিস্তানের জন্য। শুধু এ ম্যাচ জিতলেই হবে না। পাকিস্তানকে শেষ চারে ওঠার জন্য গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফল যেন তাদের পক্ষে যায়।

তালিকায় দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন ইংল্যান্ড (১.৪৯১)। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড (৩.০৫০)। পাকিস্তান (-০.৪৬১) দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পড়ে আছে। আর দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা (-২.৮০০)।

পাকিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও প্রার্থনা করতে হবে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হার মানে। তাহলে ‘গ্রুপ ২’-এ ইংল্যান্ড ৬, পাকিস্তান ৩, শ্রীলঙ্কা ২ ও নিউজিল্যান্ডের পুঁজি দাঁড়াবে ৩ পয়েন্ট। তখন গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিতে উঠে যাবে পাকিস্তান।

নিউজিল্যান্ডের বাকি আর একটি ম্যাচ। পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে। তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সংগ্রহ হবে সমান ৩ পয়েন্ট করে। এ পরিস্থিতিতে রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। আর শ্রীলঙ্কার কাছে হেরে গেলে তো কথাই নেই, পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা স্বপ্ন চুরমার হয়ে যাবে।

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ২ পয়েন্ট নিয়ে সুপার এইট পর্বের মিশন শেষ করবে পাকিস্তান। ইএসপিএনক্রিকইনফো বলছে, নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে ২০ রানে হারে, তাহলে শ্রীলঙ্কাকে ৫০ রানে হারাতে হবে পাকিস্তানের। মূলত পাকিস্তানের জয়ের ব্যবধানটা হতে হবে ৭০ রানের কাছাকাছি। তখন পাকিস্তান রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থেকে নাম লেখাবে শেষ চারের লড়াইয়ে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে বিজিবি–র‍্যাব যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার

সিলেট জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ কোম্পানীগঞ্জের শফিকুল ইসলাম

আহমদিয়া দাখিলের দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

সুপারি করিডর মোকামপুঞ্জি, সীমান্তে রক্তাক্ত বাংলাদেশি

সিসিক নির্বাচনে মেয়র পদে জনমত জরিপে এগিয়ে অ্যাডভোকেট জামান

খালও রক্ষা পাচ্ছে না গোলাপগঞ্জে আ.লীগ নেতা হেলালের দাপটে উজাড় হচ্ছে ফসলি জমি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ‘বোমা মেরে উড়িয়ে’ দেওয়ার হুমকি

মালয়েশিয়ায় সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া শহরকে যানজটমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: এমপি শওকতুল ইসলাম

ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল থেকে বালতি ভর্তি কনডম উদ্ধার