সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন আল জাজিরার বিশ্লেষণ - যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল
advertisement
খেলাধুলা

চার সপ্তাহ প্রস্তুতি চান ক্যাবরেরা

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। সে ম্যাচের আগে প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় চান জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

স্প্যানিশ এ কোচের সঙ্গে আরেক দফা চুক্তি বৃদ্ধি করা হয়েছে সম্প্রতি। আগামী এক বছরের বেশি সময় লাল-সবুজদের সঙ্গে থাকার বিষয় চূড়ান্ত হওয়ার পর দুদিন আগে ঢাকা আসেন এ কোচ। গতকাল নানা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ৪০ বছর বয়সী এ কোচ।


দলের প্রস্তুতি শুরুর ইস্যুতে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘প্রস্তুতি শুরুর দিন এবং সময় নিয়ে আমি এখনো নিশ্চিত নই। আশা করছি, আমরা ফেব্রুয়ারিতে শুরু করতে পারব। ম্যাচের আগে প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় প্রয়োজন।’

সবার আগ্রহের কেন্দ্রে আছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার সম্পর্কে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘হামজা কবে আসবে- এ নিয়ে আমার মনে হয় কর্তৃপক্ষ সঠিক তথ্য দিতে পারবে। আমি আসলেই এ বিষয়ে জানি না। সম্ভবত ফিফা উইন্ডো খুললে সে আসবে।’ ‘সি’ গ্রুপের তিন দেশ- ভারত, হংকং ও সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে।

বাছাইয়ে লাল-সবুজদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সৌদি আরবে আবাসিক ক্যাম্প করার পরিকল্পনা করা হচ্ছে। এ সম্পর্কে হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘হ্যাঁ, প্রস্তুতি পর্ব শুরু করার ইস্যুতে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। অতীতে এমন ক্যাম্প আমাদের জন্য উপকারী ছিল।’

এই সম্পর্কিত আরো

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

আল জাজিরার বিশ্লেষণ যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল