বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা পলিসি সামিট অনুষ্ঠানে - ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
advertisement
খেলাধুলা

বিপিএলে নিরাপত্তায় অপারগতা ‍সিলেটের পুলিশের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে অপারগতার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ অপারকতার ব্যাপারে গতকাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে চিঠি দেওয়া হয় এবং সিলেট বিপিএল থেকে পুলিশ প্রত্যাহার করা হয় ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুকে চিঠির একটি কপি পাঠিয়ে অবগত করা হয়। মূলত জাতীয় নির্বাচন উপলক্ষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না।

ফলে বিসিবিকে বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। বিসিবিও বিকল্প নিরাপত্তার সন্ধান করছে। এ ব্যাপারে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এই মুহূর্তে বিপিএল সিলেট থেকে সরানোর সম্ভব না। ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ খেলে ঢাকা পর্বে যেতে হবে। সব ধরনের বিকল্প খোঁজা হচ্ছে। সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেওয়া হবে। আশা করি, সমস্যা হবে না।’

সিলেটে ২ জানুয়ারি বিপিএলের শেষ ম্যাচ হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার মুত্যুতে দুদিন খেলা বন্ধ রাখায় চট্টগ্রাম ভেন্যু বাতিল করে সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ রাখে গভর্নিং কাউন্সিল। তবে বিভাগের পুলিশ বিপিএলে দায়িত্ব পালন করতে পারবে কিনা, সে খোঁজ নেয়নি কেউ। ফলে পুলিশ আগের পরিকল্পনা মতো জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অগ্রাধিকার বলে মনে করছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা

পলিসি সামিট অনুষ্ঠানে ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের

সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ

আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক

কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি

নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ