শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ
advertisement
খেলাধুলা

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএলে অংশ নেয়ার বিষয়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে আচরণ এবং সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে। একই সঙ্গে কেবল অপারেটর ও সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা হয়েছে, যাতে সমন্বিতভাবে নির্দেশনা কার্যকর করা যায়। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা জারি করা হবে।

উপসচিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার স্পষ্ট করেছে, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অবস্থান থেকে তারা সরে আসবে না। পরিস্থিতি পর্যালোচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান

সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ