মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

আইপিএল : নতুন বোলিং কোচের নাম জানাল কেকেআর

আইপিএলকে সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মিনি নিলামের আগে কোচিং প্যানেল সাজিয়ে নিচ্ছে তারা। সহকারী কোচের পর এবার আনুষ্ঠানিকভাবে বোলিং কোচের নাম জানিয়েছে কেকেআর।

আইপিএলের আগামী মৌসুমে কলকাতার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। এর আগে খেলোয়াড় হিসেবে একই দলে খেলেছিলেন তিনি। ফলে, দল সম্পর্কে তার বেশ ভালো ধারণা রয়েছে।

গত মৌসুম পর্যন্ত কেকেআরের বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। এবার তিনি লখনৌ সুপার জায়ান্টসে বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। ফলে কেকেআরের বোলিং কোচের পদ ফাঁকা ছিল। সেখানেই এলেন সাউদি।

কোচ হিসেবে সাউদির দলে যোগ দেওয়ার কথা জানিয়েছে কেকেআর। নিউজিল্যান্ডের হয়ে ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সাউদি। ১০৭ টেস্ট, ১৬১ ওয়ানডে ম্যাচ ও ১২৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে দেশের জার্সিতে মোট ৭৭৬ উইকেট নিয়েছেন সাউদি। আইপিএলে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কেকেআরে ছিলেন। এছাড়া, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

কেকেআরে নতুন দায়িত্ব নিয়ে সাউদি বলেন, কেকেআর আমার পুরোনো ঘর। সেখানে নতুন ভূমিকায় ফিরতে পেরে গর্বিত। আইপিএলে সেরা দলগুলোর মধ্যে কেকেআর অন্যতম। তিনবারের চ্যাম্পিয়ন। এবারও ওদের চ্য়াম্পিয়ন করার চেষ্টা করব।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান