মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

সিলেটে টিকিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষক-শিক্ষার্থীরা

সিলেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক রাহাত শামস। তিনি জানান, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য ফ্রি করা হয়েছে। 

বিসিবি জানিয়েছে, পরিচয়পত্র সঙ্গে আনলেই ছাত্রছাত্রী ও শিক্ষকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২, আর গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে।

তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার ও বোতল স্টেডিয়ামে আনা যাবে না। নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিসিবি।

এদিকে, সাধারণ দর্শকদের জন্যও বিসিবি ঘোষণা করেছে সাশ্রয়ী মূল্যের টিকিট। টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান