শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ
advertisement
খেলাধুলা

তানজিদের ব্যাটে নতুন ইতিহাস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। ৪৮ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলের জয় এনে দিতে পারেননি তিনি। কিন্তু ব্যক্তিগত অর্জনে লিখেছেন নতুন এক অধ্যায়—এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের রেকর্ড এখন তানজিদের দখলে।

চলতি বছর ২৩ ইনিংসে ৬২২ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। তার স্ট্রাইক রেট ১৩৫.২১, গড় ২৯.৬১ এবং রয়েছে ছয়টি অর্ধশতক। এ ছাড়া ২০২৫ সালে তিনি ছক্কা মেরেছেন ৩৪টি, যা বাংলাদেশের কোনো ব্যাটারের এক বছরে সর্বোচ্চ সংখ্যা।

এর আগে এই রেকর্ডটি ছিল ওপেনার মোহাম্মদ নাঈমের দখলে। ২০২১ সালে ২৬ ইনিংসে ৫৭৫ রান করেছিলেন নাঈম, স্ট্রাইক রেট ছিল ১০০.৩৪। তানজিদের ব্যাটে সেই রেকর্ড ভাঙল চার বছর পর।

চলতি বছরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন লিটন দাস। তার সংগ্রহ ২১ ইনিংসে ৫৬৪ রান, স্ট্রাইক রেট ১৩২.৭০ এবং ফিফটি চারটি। ২০২২ সালেও তিনি ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন (৫৪৪ রান)।

এক বছরে ৫০০ রান ক্লাবে আছেন আফিফ হোসেনও, যিনি ২০২২ সালে করেছিলেন ৫০০ রান (স্ট্রাইক রেট ১২৩.৭৬)।

তবে অভিজ্ঞ ক্রিকেটারদের কেউই এখনো সেই তালিকায় জায়গা পাননি। সাকিব আল হাসানের এক বছরে সর্বোচ্চ রান ৩৪৯ (২০২২), মাহমুদউল্লাহর ৪৯৬ (২০২১) এবং মুশফিকুর রহিমের ৩৯৭ (২০১৮)।

টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের এই ধারাবাহিকতার তালিকায় এখন নতুন এক নাম—তানজিদ হাসান। তরুণ এই ওপেনারের ব্যাটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দল ও সমর্থকরা।

এই সম্পর্কিত আরো

অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান

সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ