সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন আল জাজিরার বিশ্লেষণ - যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
advertisement
খেলাধুলা

তবে কি শেষ বুমরার চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পঞ্চম টেস্টের মাঝপথে পিঠের চোটে পড়েন বুমরা। সেরে উঠতে লম্বা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করতে পারেন বুমরা। তাঁর পিঠে ফোলা রয়েছে, শিগগিরই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন, যেখানে তার পুনর্বাসনের ওপর নজর রাখা হবে। জানা গেছে, এই চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হতে পারে এই তারকা পেসারকে।


চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে এরই মধ্যে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নির্বাচক কমিটি এখনো বুমরার পুরো মেডিকেল রিপোর্ট পায়নি, তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না তাদের।

বুমরাকে মূল দলে রাখা হবে কি না, এ নিয়ে চলছে আলোচনা। যদি নাও রাখা হয়, তবে রিজার্ভ বেঞ্চে হলেও তাঁকে রাখতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা আজ শেষ হবে। বিসিসিআই নাকি সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে, তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সময়সীমা বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেনি।


অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরা ছিলেন। তিনি ১৫১.২ ওভার বোলিং করে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১৩.০৬ এবং স্ট্রাইকরেট ছিল ২৮.৩। সিরিজসেরা পুরস্কারও তুলেছিলেন হাতে। পিঠের চোটের কারণে শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (সেপ্টেম্বর ২০২২ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত) খেলার বাইরে ছিলেন বুমরা।

এই সম্পর্কিত আরো

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

আল জাজিরার বিশ্লেষণ যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র