রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
রাজনীতি

সংস্কারের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে, সেগুলো আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।’

আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ মো. তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে বিলম্ব করা হচ্ছে, এর ফলে কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সঙ্গে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এর একটা হচ্ছে—আমাদের জুলাই সনদ; যে বিষয়ে আমরা যে সংস্কার করেছি। এটা আরও তিন মাস আগে হয়ে যেতে পারত। সব দল একমত হয়েছি নীতিগতভাবে। এর পরও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে। এরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যায়।’

শুধু তিন দলের প্রতিনিধি নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাওয়ায় বৈষম্যের অভিযোগ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, ‘এই অভিযোগ আমার কানেও আসছে। আমরা মনে করি, সবাইকে নিয়ে যেতে পারলে আমরা খুশি হতাম।’

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু