শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
advertisement
রাজনীতি

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: টিএস আইয়ূব

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে পৃথক তিনটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল- তারাই এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তারা জনগণকে বিভ্রান্তের চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাঘারপাড়া উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের ইউনিয়ন কমিটির সভাপতি মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্রো, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আক্তার প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর