শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
advertisement
রাজনীতি

পিআর নিয়ে অবস্থান জানালেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর চায় না তার দল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নাহিদ বলেন, ‘জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়। আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। তবে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।’

তিনি বলেন, ‘জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।’

এনসিপি এই নেতা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আমরা সারা দেশেন তৃণমূল পর্যায়ে কাজ করব।’

তিনি জানান, নতুন সংবিধানসহ এনসিপির ২৪ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করবে তার দল। শিগগিরই এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর