শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী
advertisement
রাজনীতি

ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ সাবেক ভিপি নুরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ বুধবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

পোস্টে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে; যারা ধৈর্য্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করেছেন।’

ডাকসুর নবনির্বাচিত নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সব ছাত্রসংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আশা নুরের। তাঁর মতে, ছাত্ররাজনীতি হতে হবে জাতীয় রাজনীতির কালো প্রভাবমুক্ত এবং শিক্ষার্থী ও জাতির কল্যাণে নিবেদিত।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে ডাকসু নির্বাচনে বিজয়ীদের প্রতি আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি।

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে একাডেমিক কার্যক্রমের মতো ক্যালেন্ডারভুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি।

এই উদ্যোগ নিলে প্রতিবছর যথাসময়ে ডাকসু নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে করেন নুর।

এই সম্পর্কিত আরো

সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস

সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী