রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান - খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ
advertisement
রাজনীতি

গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তিনি।

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময়ে গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা, জুবাইদা রহমান। এ সময় গাড়ির দুপাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মুখ দেখার সুযোগ করে দিতে কিছুক্ষণের জন্য গাড়ি থামান তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, লন্ডনে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে সরাসরি পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল (অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টার) ‘লন্ডন ক্লিনিক’-এ নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা শুরু হবে। হাসপাতালটিতে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

এর আগে, বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার ‍অ্যাম্বুলেন্স। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

এছাড়া, খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন।

এর আগে, বাংলাদেশ সময় ভোর ৬টায় কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আড়াই ঘণ্টা বিরতির পর এটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২৯ মিনিটে কাতার থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। লন্ডনের উদ্দেশে যাত্রার আগে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

তার আগে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের বিশেষ উপহার রয়েল কাতার আমারি বিশেষায়িত ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া।

এই সম্পর্কিত আরো

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের

সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

বিমান ও পর্যটনমন্ত্রীর মায়ের ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালি বন্ধ, কী প্রভাব পড়তে পারে

যেভাবে খামেনির অবস্থান নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

খামেনিকে হত্যার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ