শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী
advertisement
রাজনীতি

জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি

জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বিএনপি। আজ শনিবার বিএনপির এক বিবৃতিতে বলা হয়-জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবৃতিতে সই করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহি:প্রকাশ। একইসঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়-ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস

সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী