শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

আগেই ভালো ছিলাম দিল্লির বয়ান: ব্যারিস্টার ফুয়াদ

আগেই ভালো ছিলাম হচ্ছে কলকাতা-দিল্লির বয়ান। যারা এমনটা বলে, তারা কখনো দেশকে নিজেদের মনে করে না।

শনিবার যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

জুলাই অভ্যুত্থানের আগে-পরে দেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির তৈরি হওয়ার সব উপকরণ ছিল। তবে অন্তর্বর্তী সরকারের দৃঢ়তায় তেমন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির অবতারণা হয়নি। তবু যারা বলেন আগেই ভালো ছিলাম–তাদের উদ্দেশ্য করে এপি পার্টির এই নেতা বলেন, ‘আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডা হয়ে গেছি, ব্যাপারটা এমন নয়। আমরা উগান্ডাই ছিলাম।’

বর্তমান সরকারের আমলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করে ব্যবসায়ীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেছেন, ব্যবসায়ীদের কান্নাকাটি চলছে, সবসময়ই চলে। ব্যবসায়ী নেতাদের হতাশা অমূলক। ব্যবসায়ীদের মধ্যে যারা ফ্যাসিবাদী হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তাদের সেই অপকর্মের দায় নিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

এছাড়া রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নিজেদের অভ্যন্তরীণ সংস্কারে মনোযোগ দিতে বলেছেন এবি পার্টির এই নেতা। তার ভাষায়, ‘পলিটিক্যাল পার্টির খাসলত বদলায়নি। তারা নিজেদের সংস্কার নিয়ে চিন্তিত না। তাদের খাসলত না বদলালে কিছুই ঠিক হবে না।’

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত