শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নাহিদ ইসলামের শোক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে হতাহতদের উদ্ধার ও চিকিৎসায় দলের নেতাকর্মীদের সহায়তার নির্দেশ দেন তিনি।

সোমবার বিকালে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, এনসিপির সর্বস্তরের নেতাকর্মীদের হতাহতদের চিকিৎসায় সহায়তা, রক্তদান, অ্যাম্বুলেন্স যাতায়াত এবং উদ্ধারকাজে নিয়োজিত সব বাহিনীকে সহায়তার নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম।

এছাড়াও জাতীয় যুবশক্তি ও এনসিপির ডক্টরস উইংকে আহতদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক। 

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। এর মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের অনেক ইউনিট।

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত