রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক ইসরাইলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো ইরানের হামলা মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘোষণা স্বাধীনতা সংগ্রামের মহান মাস শুরু শাহাদাত বরণ করেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে চতুর্থ দিনের মতো জেরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা - কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ইস্যুর সমাধান চায় বাংলাদেশ জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা নিত্যপণ্যের খাদ্য মান নিয়ন্ত্রণে ৪৯ প্রতিষ্ঠানকে শোকজ করল বিএসটিআই
advertisement
রাজনীতি

প্রশাসকের সঙ্গে রুদ্ধদার বৈঠক

হঠাৎ নগর ভবনে মুক্তাদীর ও কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও জেলার সভাপতির রুদ্ধদার বৈঠক নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। 

মঙ্গলবার দুপুরের এই বৈঠক নিয়ে মুখে কুলুপ এটেছেন অনেকেই। প্রায় দুই ঘন্টা ব্যাপী এই বৈঠক হয়। তবে বৈঠকের কোন সারমর্ম জানা যায়নি। উপস্থিত অনেকেই বলেছেন রুদ্ধদার বৈঠক কিছু বলা যাবেনা। 
 
দুপুরে ছিল জেলা ও নগর বিএনপির সাংগঠনিক সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানের অনেক আগেই প্রধান অতিথি সিলেটে এলেও জেলা বিএনপির সভাপতির দেখা পান বিকাল ৩ টার পর। এরপর জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সাংগঠনিক সভা।

তবে সব ছাপিয়ে নগর ভবনে তাদের রুদ্ধদার বৈঠক নিয়ে বেশী আলোচনা হয় সাংগঠনিক সভায়। অনেকেই সভায় বিষয়টি নিয়ে ফিসফাস করতেও শোনা যায়। নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, আমাদের অনুষ্ঠান একটু বিলম্বেই শুরু হয়। 
তবে আলোচনার জন্ম দেয় চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদীর ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নগর ভবনে যাওয়ায়। ওই নেতা বলেন, সভা চলাকালে অনেকেই বিষয়টি জানতে পারেন। কিন্তু কেউ মুখ খুলেন নি।

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, তারা আমাদের কমিশনার স্যারের কাছে এসেছিলেন। তারা বেশ কিছু সময় বসে আলোচনা করেন। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি তার জানা নেই বলে মন্তব্য করেন।

এ ব্যপারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন এটি সৌজন্য সাক্ষাত। আমরা বিভাগীয় কমিশনারেরর কার্যালেয়ে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তিনি জানালেন নগর ভবনে  আসছেন। তাই সেখানে তার সঙ্গে সাক্ষাত করি। এর বাইরে আর কিছু নয়।

এই সম্পর্কিত আরো

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

ইসরাইলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘোষণা

স্বাধীনতা সংগ্রামের মহান মাস শুরু

শাহাদাত বরণ করেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে চতুর্থ দিনের মতো জেরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ইস্যুর সমাধান চায় বাংলাদেশ

জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা

নিত্যপণ্যের খাদ্য মান নিয়ন্ত্রণে ৪৯ প্রতিষ্ঠানকে শোকজ করল বিএসটিআই