শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

সারজিসের দুঃখ প্রকাশ

বান্দরবান নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (২০ জুলাই) বিকাল ৩টা ৩৭ মিনিটে ফেসবুক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙামাটি থেকে...আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে। জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার।’

সারজিস আলম আরও বলেন, ‘বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এদিকে সারজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা’ বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে।

সারজিস আলম ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে জানায় স্থানীয় ছাত্র সংগঠন। সারজিসকে ক্ষমা চাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করে ওই সংগঠন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে ‘বান্দরবান ছাত্রসমাজ’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বক্তব্যকে পার্বত্য চট্টগ্রামের প্রতি ‘চরম অবমাননাকর ও বৈষম্যমূলক’ বলে আখ্যায়িত করেন।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সারজিস আলম বলেন, বান্দরবান হচ্ছে ‘শাস্তির জায়গা’, যেখানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানো হয়। একজন জাতীয় পর্যায়ের নেতার মুখে এমন মন্তব্য শুধু দুঃখজনকই নয়, বরং চরম নিন্দনীয় ও ঘৃণ্য। এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের সম্মানকে অপমান করার নামান্তর।

তিনি বলেন, এ ধরনের কটূক্তি গোটা পার্বত্য অঞ্চলের মানুষের আত্মমর্যাদাকে আঘাত করেছে। অবিলম্বে সারজিস আলমকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সহসভাপতি মাহির ইমতেছার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, খালিদ বিন নজরুল, আমিনুল ইসলাম, ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত