শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর... স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

ঢাকায় জামায়াতের সমাবেশ

রাজশাহী থেকে ১২ লাখ লোক আনার টার্গেট, ৩ জোড়া বিশেষ ট্রেন

ঢাকায় আগামীকাল ১৯ জুলাইর সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে। শনিবার সমাবেশ সফল করতে দলটি এ উদ্যোগ নিয়েছে।

জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এবং রেলওয়ের উপ-পরিচালক (টিটি) খায়রুল কবির পৃথক চিঠিতে ট্রেন বরাদ্দ করেন।

চিঠিগুলোতে বলা হয়, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ২০ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

এই ট্রেনটি মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক ব্যবহার করে পরিচালিত হবে। ট্রেনটি ১৯ জুলাই রাত ১ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে ভোর ৬ টার দিকে ঢাকায় পৌঁছাবে। 

সমাবেশ শেষে ২০ জুলাই রাত ৮ টার দিকে ঢাকা থেকে ছাড়বে এবং রাত ১ টা ১৫ মিনিটে ট্রেনটি আবার রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জবাজার-ঢাকা-সিরাজগঞ্জবাজার রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টার দিকে সিরাজগঞ্জবাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকায় পৌঁছাবে। 

সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছেড়ে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে ভোর ৩টা ৩০ মিনিটে। 

এছাড়া ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই তিন ট্রেন অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে চলবে।

রাজশাহী-ঢাকা রুটে বরাদ্দ করা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাধারণত সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায় এবং দুপুর ২টার দিকে ঢাকায় পৌঁছায়। 

শনিবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে ছুটি বাতিল করে ট্রেনটি চালানো হবে। রাতে যাত্রা করে ঢাকা পৌঁছাবে সকালে।

এ বিষয়ে জানতে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) এবং পরিবহণ ও বাণিজ্যিক বিভাগের শীর্ষ কর্মকর্তাদের ফোন দেওয়া হয়। কিন্তু তারা ফোন না ধরার কারণে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, আমরা ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য হিসেবে প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করে রশিদ নিয়েছি। ১৪ বগির এই ট্রেনের পুরোটিতেই আমাদের নেতাকর্মীরা থাকবেন।

তিনি জানান, বিভিন্ন উপজেলা থেকেও ৭ থেকে ১০টি করে বাস নেতাকর্মীদের নিয়ে যাবে। এছাড়া যাদের ঢাকায় কোনো কাজ আছে তারা সেরে নেওয়ার জন্য দুদিন ধরেই ঢাকায় যাচ্ছেন। শুক্রবার সকালেও অনেকে গেছেন। সমাবেশ সফল করতে রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।

জামায়াত

এই সম্পর্কিত আরো

জাফলং জিরো পয়েন্টে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটে পাথর কান্ডে চাঁদাবাজির অডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল কোম্পানীগঞ্জ

বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

“শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা

সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর...

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত