বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে? চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা দূর, সহায়তা পেলেন কাঙালিনী সুফিয়া আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জানালেন অর্থমন্ত্রী - মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায় বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান
advertisement
রাজনীতি

মানুষের ধারণা অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে: ফখরুল

অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে-এমন  মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
   

শ‌নিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য ক‌রেন তি‌নি। ফখরুল বলেন, ‘এটি আমার ধারণা নয়, দেশের মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়। কিন্তু একই সঙ্গে এটা মানুষের মধ্যে আশংকা সৃষ্টি করেছে।’

ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কমিয়ে ১৭ বছর করা উচিত বলে বক্তব্য দি‌য়ে‌ছি‌লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বক্তব্য ধ‌রে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন, ভোটারের বয়স ১৭ হলে ভালো হয়। আপনি যখন বলছেন, তখন নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি হয়। এটা ইলেকশন কমিশনের কাজ, তাদের ওপর ছেড়ে দিন।’

ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর সকলের কাছে গ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, ‘যদি কমাতে চান, সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে এ বিষয়টা আনা উচিৎ ছিল, এটা ভালো হতো।’ তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হত না ব‌লে উ‌ল্লেখ ক‌রেন তি‌নি।

নতুন রাজনৈতিক দল গঠন প্রস‌ঙ্গে ফখরুল ব‌লেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় আরও দুই-তিনটি দল তৈরি হলে আমাদের কোনো আপত্তি নেই। ১০০ বা ২০০ হলেও আমাদের আপত্তি নেই।’ ত‌বে দলগুলো কতটা কাজে লাগবে তা জাতি বিচার করবে ব‌লে মন্তব্য ক‌রেন মহাস‌চিব।

এই সম্পর্কিত আরো

ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা দূর, সহায়তা পেলেন কাঙালিনী সুফিয়া

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জানালেন অর্থমন্ত্রী মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায়

বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান