রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক ইসরাইলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো ইরানের হামলা মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘোষণা স্বাধীনতা সংগ্রামের মহান মাস শুরু শাহাদাত বরণ করেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে চতুর্থ দিনের মতো জেরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা - কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ইস্যুর সমাধান চায় বাংলাদেশ জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা নিত্যপণ্যের খাদ্য মান নিয়ন্ত্রণে ৪৯ প্রতিষ্ঠানকে শোকজ করল বিএসটিআই
advertisement
রাজনীতি

চাঁদাবাজি আগের মতোই আছে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের মতো আছে, শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উপজেলার আলেম-ওলামার সাথে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

এসময় আলেম-ওলামাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা মসজিদের খুতবায় দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। একটি চক্র, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এ বিষয়ে ইমাম ও আলেম সমাজকে হক্কের পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে, আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’

 

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কেউ কেউ সাম্পদ্রায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে যারা সংখ্যালঘু রয়েছে, তারা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করবে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।’

এই সম্পর্কিত আরো

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

ইসরাইলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘোষণা

স্বাধীনতা সংগ্রামের মহান মাস শুরু

শাহাদাত বরণ করেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে চতুর্থ দিনের মতো জেরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ইস্যুর সমাধান চায় বাংলাদেশ

জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা

নিত্যপণ্যের খাদ্য মান নিয়ন্ত্রণে ৪৯ প্রতিষ্ঠানকে শোকজ করল বিএসটিআই