মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

বিএনপির ওপর মানুষের যে আস্থা, তা ধরে রাখতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। আপনারা এখন ঘরে বসে থাকলে হবে না, মানুষের ঘরে ঘরে যেতে হবে। এই নির্বাচনে আপনারা ৩১ দফা দিবেন কিন্তু নির্বাচনের আগে তা বাস্তবায়ন করতে হবে, না হলে মানুষের আস্থা হারিয়ে যাবে। আমরা মানুষের আস্থা ধরে রাখার জন্য সবার কথা রাখতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা গাজিপুর মহানগর ও নারায়ণগঞ্জ সিটি বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘সবাইকে দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করতে হবে। আমার সঙ্গে যখন কথা হয় সবাই বলে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সব মানুষের মন রক্ষা করার জন্য জনগণের দিকে তাকাতে হবে বিএনপিকে। দলের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির লোক আছে তাদের টাইট দিয়ে রাখতে হবে। তাদের জন্য যেন আমাদের দলের সুনাম ক্ষুন্ন না হয়।'

আজকের এই ৩১ দফা এই কজনের মধ্যে রাখবো না। আজকে থেকে গ্রাম মহল্লার ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। সাধারণ মানুষের কাছে কাছে গিয়ে বুঝাতে হবে। মানুষের আস্থা ধরে রাখতে হবে। আজকে আমরা যে ট্রেইনিং করলাম সেই ট্রেইনিংয়ের কথা সবার মাঝে ছড়িয়ে দিবো। আমরা নিজেদেরকে সংযত রাখব যাতে করে আমাদের ওপর থেকে মানুষের আস্থা সরে না যায়।

তারেক রহমান বলেন, 'জুলাই-আগস্ট মাসে আমার দলের প্রায় ৫০০ জনের মতো গুম হয়েছে, অন্য দলের সঙ্গে কী হয়েছে জানি না তবে আমার দলের প্রায় ৫০০ জনকে গুম করেছে আওয়ামী লীগ।' আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার মায়ের সঙ্গে অন্যায় হয়েছে, আমার ভাইয়ের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা দেখেছি এমনও হয়েছে হাত পায়ে হাতকড়া পরিয়ে মা-বাবার জানাজায় পাঠিয়েছে। আমরা সেই আওয়ামী লীগের মতো হতে চাই না, আমরা পরিবর্তন চাই। আমরা ৩১ দফাকে সফল করে আওয়ামী লীগের উচিত জবাব দিব।

এ সময় ৩১ দফা রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদূদ আহমেদ পাভেল।

তিনি বলেন, 'বর্তমান সরকার ব্যর্থ সরকার। এই সরকারকে অতিদ্রুত নির্বাচন দিতে হবে। নাহলে দেশ সংস্কার হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই নির্বাচন দিয়ে দেশ সংস্কার শেষ করতে হবে। সংসদ ছাড়া সংস্কার করা সম্ভব না।'

অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে হবে। টাঙ্গাইলের মাটি থেকে ঘোষণা দিতে চাই আগামী দিনের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ।

নারীর ক্ষমতায়ন নিয়ে অর্পণ ফাউন্ডেশনের সভাপতি বিথিকা বিনতে হোসাইন বলেন, পুরুষের পাশাপাশি নারীদের রাষ্ট্রগঠনে কাজ করতে হবে। নারীদের জন্য মন্ত্রণালয় তৈরি হয়েছে, মন্ত্রী করা হয়েছে। নারীরা যদি বেশি সন্তান নেয় তাহলে তারা কিছু করতে পারবে না এই ধারণা ভুল। তাই আমাদের জন্য যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে ২৪নং দফায় নারীদের ক্ষমতায়ন বিষয়ে কথা বলা হয়েছে তা আমরা মেনে চলব।

কর্মশালায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত