মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরো তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সুনামগঞ্জে প্রচুর শিলাবৃষ্টি, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক গোয়াইনঘাটে বসতবাড়িতে ঢুকে হামলা ও লুটপাট, মা-ছেলেকে গুমের হুমকি মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম
advertisement
রাজনীতি

সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই : মাওঃ হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী  সিলেট মহানগরীর ৮ ও ৯ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে  অনুষ্ঠিত হলো সহযোগী সদস্য সম্মেলন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াত মানবতার কল্যাণ সাধণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমরা সব সময় মানবতার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সিলেট আমার প্রাণের শহর। এখানেই শৈশব, কৈশোর, যৌবনের দিন শেষে বার্ধ্যক্যে উপনীত হয়েছি। আজকে দল সিলেট-১ আসনের জন্য আমাকে মনোনীত করেছে। আমি আপনাদের পাশে থাকতে চাই। সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই। এক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাংখিত সাফল্য অর্জন করবো। ইনশাআল্লাহ।

তিনি বলেন, জামায়াত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। কুরআন ও হাদীসের আলোকে সমাজকে আলোকিত করতে চায়। এজন্য জামায়াতের উপর সীমাহিন জুলুম চালানো হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাসি দিয়ে, জেলে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। হাজার ভাইদের নির্বিচারে গুলী করে হত্যা ও পঙ্গু করা হয়েছে। কিন্তু আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারেনি। কোনদিন পারবেও না। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে কাজ করছি। আমাদেরকে কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।

তিনি শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সিলেট মহানগরীর ৮ ও ৯ ওয়ার্ডের যৌথ উদ্যোগে সহযোগি সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৯ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মইনুল ইসলাম চুনুর সভাপতিত্বে, মাওলানা খলিলুর রহমান ও বদরুল হকের পরিচালনায় দারসুল কুরআন পেশ করেন অধ্যক্ষ মাও: লুৎফুর রহমান হুমাইদি। শাহজালাল জামেয়ার অডিটরিয়ামে মদিনা মার্কেট, পাঠানটুলায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননন্দিত জননেতা জামায়াতে ইসলামী কর্তৃক মনোনিত সিলেট ১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী  মাও: হাবিবুর রহমান, বক্তব্য রাখেন এডভোকেট আজিম উদ্দিন, সিলেট মহানগরের শুরা ও কর্ম পরিষদ সদস্য মুফতি মাওলানা আলী হায়দার, আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়জুল্লাহ বাহার।

এই সম্পর্কিত আরো

মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরো তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সুনামগঞ্জে প্রচুর শিলাবৃষ্টি, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

গোয়াইনঘাটে বসতবাড়িতে ঢুকে হামলা ও লুটপাট, মা-ছেলেকে গুমের হুমকি

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ভিপি মিজান

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

বিশ্বনাথে বৃহত্তর আমতৈল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অর্থ সংকটের ছাপ দিরাইয়ের ঈদের বাজারে

সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন আবুল কাহের শামীম