রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের
advertisement
রাজনীতি

নতুন দল গঠনের ব্যাপারে তারেক রহমানের বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয়, তা হবে হতাশাজনক।

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ ঝগড়াসুলভ বা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। তরুণরা আগামীর ভবিষ্যৎ। তারাই সামনে নেতৃত্ব দেবে। তবে তা যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয়, এমন আহ্বানও জানান তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশ এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে হলো ফ্যাস্টিটদের অবস্থান শক্ত করে দেওয়া।

তিনি আরও বলেন, জনগণ যদি বৃহত্তর স্বার্থে সরকারের ব্যর্থতা মেনে নিতে পারে, তাহলে সরকার পক্ষ থেকেও যে কোনো বিষয়ে ধৈর্য সহকারে মেনে নেওয়া উচিত।

বিএনপির কার্যক্রম নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান বলেন, আপনাদের কার্যক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।

বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশন এবং দুদকের মতো প্রতিষ্ঠানকেও অকার্যকর করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার সংবিধানসহ বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের সংস্কার সাথে দুই একটি প্রক্রিয়াগত বিষয় ছাড়া বিএনপির কোনো ভিন্নমত নেই। সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষেই বিএনপি।

অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, এটি আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এ ছাড়া বিএনপি সরকার পরিচালনার সময়ে নেওয়া বিভিন্ন পরিকল্পনা নিয়ে ও সমসাময়িক রাজনীতির বিষয়ে কথা বলেছেন আপনারা। তাই আর পুনরায় একই বিষয় কথা বলতে চাই না।

এ সময় বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই বলে জানান তারেক রহমান।

এই সম্পর্কিত আরো

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক

জামালগঞ্জে কবরস্থানের নিয়ে বিরোধ, গ্রামবাসী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের