বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাঠে যাদের ৩টা ভোটও নেই তারাই বড় গলায় নির্বাচন হতে না দেওয়ার হুমকি দিচ্ছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। অথচ এখন কেউ কেউ বলছেন- নির্বাচন হবে না, বাধা দেব, করতে দেব না। খোঁজ নিয়ে দেখলে বোঝা যাবে, তাদের তিনটি ভোটও নেই। অথচ তারাই বড় গলায় বলছে, নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য মুখিয়ে আছি। আমরা নির্বাচন চাই। জনগণের কাছে যাব- তারা যদি আমাদের চায়, আমরা থাকব; আর যদি না চায়, তাহলে বাদ। তখন আমরা বিরোধী দলে থাকব। আগেভাগে এত হুমকি-ধমকির কী দরকার?

বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বেশি দুষ্টামি করছে তারা, যারা একসময় বাংলাদেশকেই স্বীকার করেনি। আমাদের কত মা-বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে- এই ইতিহাস আমরা ভুলিনি। অনেক ত্যাগের বিনিময়ে দেশ আজ একটি পর্যায়ে এসেছে। সামনে নির্বাচন, যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে।

সংস্কার প্রসঙ্গে ফখরুল বলেন, সরকারের প্রস্তাবের দুই বছর আগেই বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন সরকার এ নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সংস্কার আসলে বিএনপিরই সন্তান- এ কথাও তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী