মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড
advertisement
রাজনীতি

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না: রিজভী

দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সমাজে যারা আতঙ্ক তৈরি করে তাদের আইনের মাধ্যমে শাস্তি দিতে বিএনপির পক্ষ থেকে কোনো দ্বিধা নেই। দলের নাম ভাঙিয়ে যারা দুর্বৃত্তপনা ও শৃঙ্খলাভঙ্গ করছে, তাদের জন্য দলের পক্ষ থেকেও আইনি বিচারের দাবি জানানো হয়েছে। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এসব অপকর্ম করে, তাদের কোনো ছাড় নেই। পাশাপাশি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

রিজভী বলেন, কোনো কিছু ঘটলেই বিএনপির উপর দায় চাপানো যেনো কারো অভ্যাসে পরিণত হয়েছে। সমাজবিরোধী কাজে যে কেউ জড়িত হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। সরকার কেনো ব্যবস্থা নিচ্ছে না। সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টার মাঝেও সরকারের গাফিলতি ও আইনশৃঙ্খলায় ঢিলেঢালা ভাব স্পষ্ট। সরকার সামাজিক নিরাপত্তায় ব্যর্থ। ফলে সমাজবিরোধীদের উত্থান হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করা হয়েছে, তারা কেউ বিএনপি নয়। সবাই ফ্যাসিবাদের সঙ্গে জড়িত। ওই ঘটনায় কিছু সংবাদপত্র তাদের বিএনপি নেতা হিসেবে উপস্থাপন করেছে। তারা কেউই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট নয়।

এই সম্পর্কিত আরো

দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশ জাফলংয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কুদ্দুস সিন্ডিকেটের ১২ অবৈধ দোকান

কানাইঘাটে আবাদি জমিতে মাটি কাটার হিড়িক, রাস্তা-ঘাটের বেহাল দশা

চুনারুঘাটে প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন, ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুরে খাঁসিয়া পল্লী পরিদর্শনে পুলিশ, চোরাচালান ঠেকাতে সতর্কতা

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ঈদের আগেই মাওলানা মুশতাক (রাহ.) হত্যার রহস্য উদঘাটনের দাবি

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি

খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড