শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে হবে: ডা. জুবাইদা রহমান বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটের উৎসব যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তার উদ্যোগ নেওয়া হবে -বাণিজ্যমন্ত্রী সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল ধর্মপাশায় হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছের ক্ষতির অভিযোগ
advertisement
রাজনীতি

মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী ঘটনা।

তিনি বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন এ দেশের মানুষের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক উজ্জ্বল দলিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি সুদীর্ঘ কয়েক দশক ধরে যে ত্যাগ-তিতিক্ষা, সাহসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া আপামর জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই এক গৌরবময় স্বীকৃতি।

তিনি রাষ্ট্রপতির দক্ষ ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

▐ এই সম্পর্কিত আরো

নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে হবে: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটের উৎসব

যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ

কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তার উদ্যোগ নেওয়া হবে -বাণিজ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার

ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

ধর্মপাশায় হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছের ক্ষতির অভিযোগ