বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী
advertisement
রাজনীতি

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায় জীবন বাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কারাগারে থাকাকালে নানা নির্যাতনের শিকার হয়ে তিনি তিলে তিলে অসুস্থ হয়ে পড়েন।’

তিনি বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে দলের হাল ধরে একজন গৃহবধূ থেকে তিনি সরকারপ্রধান হয়েছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণের দাবি আদায়ে আপোষহীন ভূমিকার জন্য তিনি “আপোষহীন নেত্রী” হিসেবে খেতাব অর্জন করেন। পরবর্তীতে জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সফলভাবে সরকার পরিচালনা করেন।’

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। নারী জাতির অগ্রযাত্রায় তিনি অগ্রজের ভূমিকা পালন করেছেন। আজকের তরুণ প্রজন্মের কাছে তাঁর সংগ্রাম ও আদর্শ তুলে ধরা আমাদের দায়িত্ব। তাঁর একজন কর্মী হিসেবে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী চেতনা ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। “সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন।’

সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। দোয়া-পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, নাজিম উদ্দিন লস্কর, মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, বদরুল ইসলাম, ছালিক আহমদ, এডভোকেট আবু তাহের, কোহিনূর আহমেদ, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, আব্দুল কাদির শমছু, আব্দুস সামাদ তুহেল, সম্পাদকদের মধ্যে লোকমান আহমদ, শামীম হেলালী, এডভোকেট মোস্তাক আহমদ, আজিজুর রহমান ও মাহবুব আলম এবং সহসম্পাদকদের মধ্যে অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী ও রায়হান এইচ খাঁনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহে

▐ এই সম্পর্কিত আরো

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ

জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ

বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী