বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী
advertisement
রাজনীতি

হাসিনাকে আমিনুলের চ্যালেঞ্জ

সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজের মামলা নিজেই লড়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরাও চাই, শেখ হাসিনা দেশে আসুক এবং নিজের মামলা নিজেই লড়ুক। দেশে ফিরতে চাওয়ার বক্তব্য স্টান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”

ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম সম্পর্কে আমিনুল ইসলাম জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত শাজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। এসব প্রতিবেদন যাচাই-বাছাই শেষে দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান তিনি।

▐ এই সম্পর্কিত আরো

নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

সানায় ইয়েমেনি তেল কোম্পানির এলাকা খালি করার নির্দেশ সৌদি জোটের, হুতিদের হুঁশিয়ারি

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করল পুলিশ

জামালগঞ্জে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ

বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় তিন প্রবাসী