শনিবার, ০৯ মে ২০২৬
শনিবার, ০৯ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভারতীয় চোরাচালান পণ্যসহ নারী আটক ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম ভেনেজুয়েলা থেকে ১৩.৫ কেজি ইউরেনিয়াম নিয়ে গেল ট্রাম্প প্রশাসন ভূমিকম্পে কেঁপে উঠল আসাম, বাংলাদেশেও কম্পন অনুভূত হামে ৩৫০ এর অধিক শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ। অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয় গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ জনকে গলা কেটে হত্যা শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থনীতি সচল থাকে : বাণিজ্যমন্ত্রী তাপপ্রবাহ না থাকলেও সপ্তাহজুড়ে ভ্যাপসা গরম থাকবে
advertisement
রাজনীতি

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এক সংলাপে তিনি বলেছেন, সংস্কার বাস্তবায়নে আমরা আবারও রাস্তায় যেতে চাই না। আমরা কোনো অস্থিতিশীলতা চাই না। রাস্তায় যাওয়া আমাদের শেষ অপশন (উপায়)। কিন্তু সরকার যদি বিরোধী দলের সহযোগিতাকে উপেক্ষা করে, আমরা রাস্তায় যেতে বাধ্য হব।

শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সংস্কারের অচলাবস্থা: এগোনোর পথ’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। এতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংস্কার নিয়ে সরকার বা বিএনপি একটা ছলচাতুরী করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে। কিন্তু জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।

সংস্কার বাস্তবায়নে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও অহিংসভাবে আন্দোলন করব। রাজপথে ইতিমধ্যে কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে— তা নির্ভর করবে সরকার এ আন্দোলনে কতটুকু সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে কি না, তার ওপর। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এরইমধ্যে সংস্কার প্রশ্নে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকারি দল। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, জুলাই সনদ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে মিথ্যা বাইনারি তৈরি করেছে। সংস্কার কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে এখন বিতর্ক হচ্ছে। এই বিতর্ক ঐকমত্য কমিশন থেকেই শুরু হয়। নির্বাচনের আগে আমরা ভেবেছিলাম, একটা চুক্তি করেছি, জুলাই সনদ হয়েছে, নির্বাচন ও গণভোটের দিকে যাওয়া হচ্ছে।

বিএনপি নির্বাচনের জন্য সংস্কারের বিষয়ে আপস করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সংসদে দেওয়া বক্তব্য উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তারা সে কারণে তখন জুলাই সনদ ও সংস্কার কমিশনের সবকিছু গ্রহণ করেছিলেন। কিন্তু তাদের প্রধান উদ্বেগ ছিল নির্বাচন, সংস্কার নয়। এখানে দুটি বিষয় রয়েছে। একটি হলো— সংস্কারের বিষয়বস্তু কী, কোন সংস্কার আমাদের দরকার। দ্বিতীয়টি হলো— কীভাবে এর বাস্তবায়ন হবে। দ্বিতীয় প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। সরকার একটি সাধারণ সংশোধনপ্রক্রিয়ার মাধ্যমে সংস্কার করতে চাইছে। কিন্তু আমরা সংবিধান সংস্কার পরিষদ চাই।

সংবিধানে মৌলিক পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার পরিষদ জরুরি মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এখন আমরা কিছু প্রধান মৌলিক সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছি। যেমন— উচ্চকক্ষ গঠন, যা সংবিধান সংশোধনে ভারসাম্য আনবে; তত্ত্বাবধায়ক সরকার, দুদক ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ এবং স্বাধীন বিচার বিভাগ-এসব বিষয়কেও আমরা গুরুত্ব দিচ্ছি।

সংস্কার বাস্তবায়নে কোনো ধরনের অস্থিতিশীলতা চান না জানিয়ে কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়ে একটি সমাধানে যাওয়া সম্ভব হবে বলে আশা করি। বল এখন সরকারের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কীভাবে পরিস্থিতি ম্যানেজ এবং প্রত্যাশা পূরণ করতে চায়। কারণ সংস্কার কোনো দলীয় এজেন্ডা বা ধারণা নয়। এটা শুধু এনসিপি বা অন্য কোনো দলকে সাহায্য করবে না। আমাদের জাতীয় পুনর্গঠন, গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা এবং জাতীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্যই সংস্কার প্রয়োজন।

সংলাপে স্বাগত বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির সহ-প্রধান সারোয়ার তুষার। লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই), নরওয়ে দূতাবাস, সুইডেন দূতাবাস, সুইজারল্যান্ড দূতাবাস ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধিরা। তাদের মধ্যে কয়েকজন অনুষ্ঠানে বক্তব্য রাখেলেও তারা এনসিপির নেতাদের কথা শুনতে এসেছেন বলে জানান।

এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন সাবেক নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মো. আব্দুল আলীম, নাগরিক কোয়ালিশনের সহ-সমন্বয়ক ফাহিম মাসরুর, এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ সময় আরও মঞ্চে আরও ছিলেন এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু, দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

এই সম্পর্কিত আরো

ভারতীয় চোরাচালান পণ্যসহ নারী আটক

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

ভেনেজুয়েলা থেকে ১৩.৫ কেজি ইউরেনিয়াম নিয়ে গেল ট্রাম্প প্রশাসন

ভূমিকম্পে কেঁপে উঠল আসাম, বাংলাদেশেও কম্পন অনুভূত

হামে ৩৫০ এর অধিক শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ।

অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ জনকে গলা কেটে হত্যা

শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থনীতি সচল থাকে : বাণিজ্যমন্ত্রী

তাপপ্রবাহ না থাকলেও সপ্তাহজুড়ে ভ্যাপসা গরম থাকবে