বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
জাতীয়

এনটিআরসিএ ভবনে চাকরিপ্রত্যাশীদের তালা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দপ্তরের ফটকে তালা দিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী।

সোমবার বেলা পৌনে ৪টার দিকে তারা তালা লাগিয়ে ভবনের ভেতরে অবস্থান নেন। পরে বিকাল সাড়ে ৪টায় তালা ভেঙে আন্দোলনকারীদের ভবনের বাইরে বের করে দেয় পুলিশ। এরপর থেকে পুলিশ ভেতরে, আর আন্দোলনকারীরা বাইরে অবস্থান করছেন।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা এদিন শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলামোটর এলাকা ঘুরে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নেন।

এসময় তারা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দালালি না মেধা; মেধা, মেধা’, ‘থাকার কথা পাঠশালায়, আমরা কেন রাস্তায়’, ‘তুমি কে- আমি কে, সনদধারী, সনদধারী’সহ নানা স্লোগান দেয়।

পরে দুপুর ১টার দিকে তাদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএর অতিরিক্ত সচিব আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য আক্তারুজ্জামান। গণমাধ্যমে তিনি বলেন, ‘তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি। আমাদের দুজন স্ট্রোক করেছে। আমরা কয়েকজন তাদের মেডিকেলে নিয়ে এসেছি।’

এরপরই তালা দেওয়ার ওই ঘটনা ঘটে।

চাকরিপ্রত্যাশীদের দাবির মধ্যে রয়েছে—

১. এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ দিতে হবে।

২. নীতিমালা পরিবর্তনের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ১৬,২১৩ জন প্রার্থীর বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিয়োগ দিতে হবে।

গত ১৬ জুন জারি করা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা ১ লাখ ৮২২টি শিক্ষক পদে নিয়োগের আবেদন চায় এনটিআরসিএ। ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলে আবেদন প্রক্রিয়া।

গত ১৯ অগাস্ট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক পদে যোগ দেওয়ার সুযোগ ছিল।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত