বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের
advertisement
জাতীয়

‘সাধারণ মানুষ যেন বলে সহকারী কমিশনার ঘুস খায় না’

ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, একটি দেশের অর্থনীতি, কৃষি, বসতি ও শিল্পের মূল ভিত্তি হলো ভূমি। তাই ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা জনগণের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত।

ভূমি ব্যবস্থাপনায় কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সহকারী কমিশনারদের (ভূমি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের ভাবমূর্তি ধরে রাখতে এক্ষেত্রে নীতি নৈতিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে (এলএটিসি) নবনিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি) ৪৫ ও ৪৬তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাঁচ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে মোট ১০০ জন সহকারী কমিশনার (ভূমি) অংশগ্রহণ করেন।

ভূমি সচিব বলেন, সাধারণ মানুষ যেন বলে সহকারী কমিশনার (ভূমি) ঘুস খায় না, হয়রানি করে না। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে জনসেবার মানসিকতা নিয়ে নির্ধারিত সময়ে সেবাগ্রহীতাদের সেবা দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে ভূমিসংক্রান্ত সমস্যার সমাধানে জনগণের ভরসাস্থল ভূমি অফিস, সেই ভূমি অফিসকে মানুষের আস্থার প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করতে হবে।

সিনিয়র সচিব বলেন, ভূমি নিয়ে সমস্যা বেশি অভিযোগও বেশি, এই সমস্যা এবং অভিযোগ দুটাই ম্যানেজ করতে হবে আইন ও ন্যায়ের দ্বারা। নিজেদের জনবান্ধব হিসাবে তুলে ধরতে হবে। নিজের কর্মস্থলে লিডারশিপ নিতে হবে; সব সামাজিক কাজে সম্পৃক্ত রাখতে হবে।

তিনি আরও বলেন, ভূমির শতভাগ সেবা অনলাইনে করা হয়েছে, কিন্তু জনগণ অনলাইনে সেভাবে সেবাগ্রহণে অভ্যস্ত নয়। তাদের দায়িত্বও নিতে হবে। নাগরিকদের সুবিধার জন্য সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ওপর জাতির একটি বড় নির্ভরতা ও আস্থা রয়েছে, যা দেশের প্রশাসনিকব্যবস্থা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সম্পর্কিত আরো

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের