বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে
advertisement
জাতীয়

প্রবীণ সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু হচ্ছে

প্রবীণ সাংবাদিকদের রাষ্ট্রীয় ভাতার আওতায় আনা হচ্ছে। ৬৫ বছরের বেশি বয়সি সাংবাদিকদের প্রতিমাসে ১০ হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এখন উপদেষ্টা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে। এরপর এটি গেজেটে প্রকাশিত হবে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানী ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীতিমালার খসড়াটি করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। খসড়ায় সম্মানী ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে মন্ত্রণালয় কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে। শেষ পর্যন্ত সেটিই বহাল থাকে।

প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এ ভাতার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে। নীতিমালা অনুযায়ী, এ সম্মানী পেতে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ৬৫ বছরের বেশি বয়সী সাংবাদিকরা আবেদন করতে পারবেন।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে