বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারে রেকর্ড, টোল আদায় সাড়ে ৬ কোটি টাকা আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি
advertisement
জাতীয়

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেলপথ মন্ত্রণালয়ের

ট্রেনে যাত্রী হয়রানি ও প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ ব্যবহার করে টিকিট কেনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের টিকিট সরবরাহের নিশ্চয়তা দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। তারা বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে যোগাযোগবিচ্ছিন্ন করে দেয়। অনেক ক্ষেত্রে আগে ব্যবহৃত সিমকার্ড বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটছে। অথচ ট্রেনের টিকিট দেওয়ার ক্ষমতা তাদের নেই।

রেলওয়ের নিয়ম অনুযায়ী বর্তমানে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। শুধু বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ‘রেলসেবা’ অ্যাপ থেকেই টিকিট ক্রয় করা যাবে। অন্য কোথাও থেকে টিকিট কিনলে তা প্রতারণা বলে বিবেচিত হবে। রেজিস্টার্ড আইডি ব্যবহার করে একক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কেনা যায়। এক্ষেত্রে আইডিধারী ব্যক্তির সহযাত্রীদের নামও সিস্টেমে ইনপুট দিতে হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে ব্যক্তির নামে টিকিট কেনা হবে, তাঁকেই সংশ্লিষ্ট মোবাইল ফোন ও ছবিসংবলিত জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণ করতে হবে। অন্য কেউ সে টিকিট ব্যবহার করে ভ্রমণ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া প্রতারক চক্র যদি অন্য কারও আইডি ব্যবহার করে টিকিট বিক্রির চেষ্টা করে, তবে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি) সহায়তা প্রদান করবে। পাশাপাশি যাত্রীরা হটলাইন নম্বর ১৩১-এ কল করে প্রতারণার অভিযোগ জানাতে পারবেন। রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, অভিযোগকারীর পরিচয় সর্বদা গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সম্পর্কিত আরো

যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারে রেকর্ড, টোল আদায় সাড়ে ৬ কোটি টাকা

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়

সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ

ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি