বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

প্রথম আলোর সামনে আবার আন্দোলনকারীদের অবস্থান


রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটা থেকে কয়েক শ ব্যক্তি সেখানে অবস্থান নেয়। প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে- এমন অভিযোগে আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রথমে শাহবাগে জড়ো হয়। এরপর মিছিল নিয়ে তারা কাওরান বাজারে অবস্থান নেয়। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজকের এই আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন।

এদিকে দুপুর থেকেই প্রথম আলোর কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


প্রথম আলোর একজন সংবাদকর্মী জানান, কার্যালয়ের মূল ফটক বন্ধ করা রাখা হয়েছে। ভেতরে সংবাদকর্মীরা রয়েছেন। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে।

এরআগে রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে কাওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’ কর্মসূচি পালন করেন ‘বাংলাদেশ জনগণ’ ব্যানারে কিছু মানুষ। এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের চলে যেতে বললে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় পাঁচজন আন্দোলনকারীকে আটক করা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী