রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল। স্থানীয় সময় বুধবার সকালে লন্ডনের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকের পর চাথাম হাউজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেইয়ের সঙ্গে দেখা করবেন ড. মুহাম্মদ ইউনূস।

পরে বেলা ১১টায় চ্যাথাম হাউসের মূল হলে একটি বিশেষ বক্তৃতা দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক রূপান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার সম্মানে চ্যাথাম হাউসের ম্যালকম রুমে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সন্ধ্যা ৬টায় সেন্ট জেমস প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে কিংস ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন প্রফেসর ইউনূস।

এর আগে মঙ্গলবার সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে বৈঠক করেন।

এছাড়া এদিন ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যরা, মেনজিস অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী