রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তার আগে গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
 
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
 
বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে এই পুরস্কারে ভূষিত করা হবে।
 
১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।
 
১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা। প্রতিবছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে দ্য কিংস ফাউন্ডেশন।
 
সফরকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের বৃহত্তর আন্তর্জাতিক কর্মকাণ্ড তুলে ধরবেন।
 
তিনি ১১ জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।
 
প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী