রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখ একই ছাতার আওতায় আনা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী: প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে
advertisement
জাতীয়

মোদি-ইউনূসের ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়

প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এর জবাবে ড. ইউনূসও নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

নরেন্দ্র মোদি ৪ জুন পাঠানো এক বার্তায় ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পবিত্র উৎসব আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যাবশ্যক। ওই চিঠিতে মোদি অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

প্রধানমন্ত্রী মোদির এই বার্তার জবাবে ৬ জুন পাঠানো চিঠিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘এই বার্তা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ঈদুল আজহা আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের অনুপ্রেরণা নিয়ে আসে, যা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করে।’

ইউনূস আরও আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের মাঝে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখ

একই ছাতার আওতায় আনা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী: প্রতিমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে