সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
জাতীয়

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন মুখপাত্র। অন্তর্বর্তী সরকার কর্তৃক আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র থমাস পিগট জবাবে বলেন, ‘আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সব ব্যক্তির জন্য সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার সমর্থন করি।’

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার অধ্যাদেশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কীভাবে দেখছে? এটি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, কার্যকরভাবে এর রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হচ্ছে এবং ভবিষ্যতে নির্বাচন থেকে এটিকে নিষিদ্ধ করা হচ্ছে।

প্রশ্নকর্তা আরও বলেন, আমি উল্লেখ করতে চাই যে, পূর্ববর্তী ব্রিফিংয়ে টামি (পররাষ্ট্র দপ্তরের আরেক মুখপাত্র) বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্রের গুরুত্ব, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ওপর জোর দিয়েছিলেন। এখন তারা (অন্তর্বর্তী সরকার) এই রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এ বিষয়ে আপনাদের উদ্বেগ কী?

জবাবে থমাস পিগট বলেন, ‘এ বিষয়ে আমি যা বলতে পারি তা হলো—অন্তর্বর্তী সরকার একটি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দলটি ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা বাংলাদেশে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সব ব্যক্তির জন্য সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার সমর্থন করি। আমরা বাংলাদেশসহ সব দেশের প্রতি আহ্বান জানাই যেন, তারা মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকারকে সম্মান জানায়।’

অপর এক প্রশ্নের জবাবে থমাস পিগট বলেন, ‘আমরা ৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারত্বকে মূল্য দিই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে আমাদের এই অংশীদারত্বকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে আর কিছু বলার নেই।’

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর