শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২
advertisement
জাতীয়

এবার প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার কার্যক্রম শিগগিরই বাস্তবায়ন করা হবে। এ ছাড়া দুর্গম চরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রিযাপনের ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলির ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

শনিবার (৩ মে) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক এ মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উক্ত সভার শুরুতে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন দুই উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান প্রশ্নোত্তর পর্বে উপস্থিত প্রধান শিক্ষকদের কাছে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত ও বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে আনেন।

এ সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা, সহকারী পরিচালক (একীভূত শিক্ষা) রোখসানা পারভিনসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ১৮৮ জন প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২