শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি
advertisement
জাতীয়

কেন্দ্রীয় কমিটি ঘোষণা

‘শহীদ ওয়াসিম ব্রিগেড’র আত্মপ্রকাশ

বৈষম্যবিরোধী আন্দোলনে দ্বিতীয় শহীদ ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার সদস্য ওয়াসিম আকরামের নামে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘শহীদ ওয়াসিম ব্রিগেড’।

অগণিত শহীদ'র রক্তের বিনিময়ে স্বৈরশাসন মুক্ত বাংলাদেশ এ বিপ্লবের মহান স্পিরিটকে ধরে রাখার মহান ব্রত নিয়েই ‘শহীদ ওয়াসিম ব্রিগেড’ নামে এই কাফেলার যাত্রা শুরু হলো।

এ উপলক্ষ শনিবার রাজধানী ঢাকার বেইলী রোডে আয়োজিত সভায় সৈয়দ কামরুজ্জামান জুবেদকে সভাপতি ও মেছবাহ উদ্দিন আকাশকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির দায়িত্বশীল অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম সাজু, সহ সভাপতি হুমায়ূন কবির, গোলাম জিলানী চৌধুরী টিপু ও মোহাম্মদ রেজাউল করিম খান (রোমান), যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল সুজন, সাকিউর রহমান সুমন, শফি উল্ল্যা স্বপন ও সাখায়াত হোসেন টিপু (চট্টগ্রাম), সাংগঠনিক সম্পাদক আসিফ উর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক ও মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মো. সোহেল রানা, সহ প্রচার সম্পাদক ওবায়দুল ইসলাম বাবু, আন্তর্জাতিক সম্পাদক এস.কে সোহেলুজ্জামান খান (কানাডা), সহ আন্তর্জাতিক সম্পাদক মো. ইবরাহিম মজুমদার (আমেরিকা), মো. মাসুদ রানা, (আমেরিকা), কাজী হুায়ুন রাজু (লন্ডন), কোষাধ্যক্ষ মো. জাফর ইকবাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নয়ন আহমেদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আরফাতুর রহমান, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারিয়া ইয়াসমিন, সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহীম শাহ (শুভ), সহ সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, ছাত্র বিষয়ক সম্পাদক শামীম মোল্লা, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ খাইরুল ইসলাম স্বপন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন (কানাডা), সদস্য আরশেদ আলী (কক্সবাজার), শহিদুল ইসলাম শহিদ, এ কে আজাদ (বেইলী রোড), মো. সালমান, রাজু তালুকদার, তৌহিদুল ইসলাম (কক্সবাজার), রাজিউল করিম রাজু (পঞ্চগড়), আরিফুল ইসলাম (হবিগঞ্জ), ওবায়দুল ইসলাম (বরগুনা), মো. ওসমান গনি (ঢাকা), বেলাল সরকার (নরসিংদী), মো. রফিকুল ইসলাম খান মিঠু (নেত্রকোণা)।

 

সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকার পাশাপাশি বিপ্লবের মহান এই স্পিরিটকে ধরে রাখার প্রত্যয় ঘোষণা করা হয়। সেই সঙ্গে নতুন করে যাতে ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে ব্যাপারে সকলকে সতর্কতার সঙ্গে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহবান জানানো হয়।


উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার
একজন নিবেদিতপ্রাণ সদস্য। তিনি কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকার প্রবাসী শফিউল আলমের ছেলে। ২০২৪ সালের ১৬ জুলাই বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি চট্টগ্রামের প্রথম শহীদ।

এই সম্পর্কিত আরো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার

রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি