বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
জাতীয়

শাওনের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া প্রেস সচিবের

বইমেলার প্রথম দিন বাংলা একাডেমিতে স্থাপন করা শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলার কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তার সেই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং এর পক্ষে-বিপক্ষে কথা বলেন অনেকে।

সেই পোস্টের কটাক্ষ করে ফেসবুকে পাল্টা একটি পোস্ট করেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। সেখানে প্রেস সচিবের পোস্টের সমালোচনা করেন তিনি। তবে এবার শাওনের সেই সমালোচনার জবাব দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে শেয়ার করা এক পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘আমি নিশ্চিত আমার পোস্টগুলো আপনাকে হতাশ করবে না!! একমাত্র জিনিস যা আপনাকে আঘাত করতে পারে তা হলো আপনি আমার ওয়ালে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটির মতো কোনো জিনিস বা বাংলার কসাইয়ের কোনো প্রশংসাপত্র পাবেন না!!’

ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন- ‘মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়েরি পড়ছেন, এটা ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে কেউ একজন আমার প্রতিটি লাইন মনোযোগ সহকারে পড়ছে। আমি লিখতে ভালোবাসি এবং যখন দেখি অনেক মানুষ আমার ডায়েরির লেখা পড়ছে, তখন ভালো লাগে।’

বাংলাদেশের অনেক ভালো পাঠকের প্রয়োজন যারা মাওয়ের লিটল রেড বুক - আমাদের ক্ষেত্রে আনফিনিশড বায়োগ্রাফি - থেকে শুরু করে সব ধরনের লেখার মাধ্যমে তাদের লেখাকে বৈচিত্র্যময় করে তুলবেন। আমি অনেক কিছু লিখেছি, যার মধ্যে (বিতর্কিতভাবে) বাংলাদেশের গাজাখোরদের দুর্দশার ওপরও বেশ কিছু লেখা রয়েছে।

আমার ফেসবুক ওয়ালে সবাইকে স্বাগতম!! গত বছর আমি অর্ধ মিলিয়নেরও বেশি শব্দ লিখেছিলাম এবং কিছু পেঙ্গুইন শটসহ(প্রতীকি অর্থে) হাজার হাজার পরিষ্কার ছবি পোস্ট করেছি। আমি নিশ্চিত আমার পোস্টগুলো আপনাকে হতাশ করবে না!! একমাত্র জিনিস যা আপনাকে আঘাত করতে পারে তা হলো আপনি টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটির মতো কোনো জিনিস বা বাংলার কসাইয়ের কোনো প্রশংসাপত্র পাবেন না!!

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা